বাগেরহাট কারাগারের হাজতির মৃত্যু

 

বাগেরহাট জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।


শুক্রবার গভীর রাতে জেলার রাজিয়া নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারাগারটির উপ-কারাধ্যক্ষ তরিকুল ইসলাম জানান।


হাজতি সেলিম ফরাজী (৭০) বাগেরহাট শহরের হরিণখানা এলাকার প্রয়াত কাসেম ফরাজীর ছেলে।


গত ২১ নভেম্বর একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।


উপ-কারাধ্যক্ষ জানান, সেলিম শারীরিক অসুস্থতা নিয়েই কারাগারে ছিলেন। শ্বাসকষ্ট থাকায় তিনি কারা চিকিৎসকের তত্ত্বাবধায়নে ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট রাজিয়া নাসের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  


শনিবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সেলিমের মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান এ কারা কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন