ধরে নিলাম আপনার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, আমি আপনার এজেন্সির সাথে কন্টাক করলাম তিন মাসের জন্য কিন্তু আপনি আমাকে কাঙ্খিত ফলাফলের ৫০% এনে দিতে পারলেন না, আপনি এখানে দুটো ভুল করলেন এক হচ্ছে আপনি আমাকে হারালেন এবং আমার দ্বারা যত ক্লাইন্ট পরবর্তীতে পাবেন সেগুলো হারাবেন।
অল্প টাকায় অর্থাৎ বিনামূল্যে কিভাবে কাস্টমার নিয়ে আসতে হয় এই সেক্টর কে বলা হয় অর্গানিক ট্রাফিক সোর্স সেক্টর এখানে সবথেকে বেশি কাজের চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এই সেক্টরে কাজের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জায়গায় যদি আপনি কাজ করে সফল হতে পারেন তাহলে আপনার দ্বারাই সম্ভব।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেইল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই তিনটি বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি জনপ্রিয় এবং কার্যকর ডিজিটাল মার্কেটিং এর সেক্টর।
ডিজিটাল মার্কেটিং এর তিনটি মূল বিষয় আছে আপনি এখন যে সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে এই তিনটা মূল বিষয় জানতেই হবে এগুলো ছাড়া আপনার সফলতা সম্ভব না, এবং আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা বিষয়ের সাথেই কাজ করে যেতে হবে।
১. কিভাবে অল্প টাকা খরচ করে কাস্টমার নিয়ে আসতে হয়?
২. কিভাবে সেই কাস্টমার গুলো কে ব্যবসার সাথে জড়িয়ে রাখতে হয়?
৩. কিভাবে সেই কাস্টমার গুলো কে দীর্ঘসময় ব্যবসার সাথে ধরে রাখতে হয়?
যদি ক্যারিয়ার তৈরি করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই একজন ভাল অভিজ্ঞতা সম্পন্ন মেন্টর এর সাহায্য নিন এবং কাজে লেগে পড়ুন।