ডিজিটাল শব্দের অর্থ ইন্টারনেটের সাথে জড়িত এবং মার্কেটিং শব্দের অর্থ হলো, যেকোনো product বা service গ্রাহকের কাছে প্রচার করা বা লোকেদের তার বিষয়ে জানানো।
এবং তাই, Digital marketing এর অর্থ অনেক সোজা। ডিজিটাল মার্কেটিং সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যেগুলি বিশেষভাবে একটি electronic device বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব।
আজ নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক চ্যানেল বা ভাগের ব্যবহার করছেন। এই ভাগ গুলির মধ্যে বিশেষ ভাবে – সার্চ ইঞ্জিন optimization , social media, email, অনলাইন বিজ্ঞাপন (ppc) এবং নিজের একটি website সেরা।
এই মাধ্যম বা উপায় গুলির ব্যবহার করে আজ, যেকোনো কোম্পানি নিজের ব্যবসা (business) বা পণ্য (product) অনেক কম খরচে দেশ বিদেশের যেকোনো জায়গায় যেকোনো শহরে বা গ্রামে নিজের পণ্যর প্রচার বা মার্কেটিং করছেন এবং ইন্টারনেটের মাধ্যমে লক্ষবস্ত গ্রাহক পেয়ে যাচ্ছেন।
এটাই হলো “ডিজিটাল মার্কেটিং” এবং এটি আজ মার্কেটিং এর অনেক শক্তিশালী উপায় বা মাধ্যম।